শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা;

বেলকুচিতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত;

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪১ বার পঠিত



‎
‎ মো: সোহরাওয়ার্দী হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি (রোজ শুক্রবার) সন্ধ্যা ৬ টার সময় বেলকুচি পৌরসভার জনপদ ঐতিহ্যবাহী চালা ৭ রাস্তার মোড় ঈদগা মাঠ প্রাঙ্গনে এই বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা  অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার। বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক  সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সিরাজগঞ্জ (৫) বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আমিরুল ইসলাম খান আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল। এ সময়ে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা তাঁতি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আকছেদ আলী প্রামানিক,পৌর বিএনপির আহবায়ক হাজী মোঃ আলতাফ হোসেন প্রামানিক,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপি’র সদস্য মোঃ সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও মুকুন্দগাঁতি বাজার বণিক সমবায় সমিতির বারবার নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রামানিক, কাওসার হোসেন  সহ অন্যান্য সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদ প্রার্থী মোঃ আমিরুল ইসলাম খান আলিম বলেন, আমি যদি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হই তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহার ৫১ দফা বাস্তবায়নসহ সিরাজগঞ্জ ৫ আসনে সন্ত্রাস দুর্নীতিবাজ চাঁদাবাজ মাদক কারবারীদের উৎখাত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। ম্যান পাওয়ার ট্রেনিং সেন্টার স্থাপন করে বেকার যুবকদের ট্রেনিং দিয়ে ব্যাংক ঋণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাঁত ব্যাংক প্রতিষ্ঠা করে সহজ শর্তে তাঁতিদের ঋণ দিয়ে আত্মনির্ভরশীল করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। তাই আগামী ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।
‎

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews