বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা- তুমি আসবে বলে; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মেধার সঙ্গে মানবিক গুণ অর্জন করতে হবে: ইউএনও মাহামুদুল হাসান; দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা; আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, আটক ১; আহসানগঞ্জ স্টেশনে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের উদ্যোগ; পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু,দ্রুত উদ্ধার অভিযানে মানবিকতার নজির ফায়ার সার্ভিসের; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:১৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার; পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত ও ডাকাত সর্দার মিটু শেখ ঢাকায় গ্রেফতার; দুর্গাপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে বিনষ্ট; শিশুর হাতে চারা, সবুজ ভবিষ্যতের প্রত্যয়—মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ আত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার; কবিতা ; শরৎ কাল; নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার; মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি; এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা; জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা; দেবিদ্বারে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি; দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার ;

মঠবাড়ীয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ;

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৭ বার পঠিত



মোঃ আঃ কুদ্দুস খান
বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও পর্যবেক্ষণের লক্ষ্যে পিরোজপুরের মান্যবর জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী মঠবাড়ীয়া উপজেলা পরিদর্শন করেছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই পরিদর্শনের অংশ হিসেবে মঠবাড়ীয়ায় আগমনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার।
মঠবাড়ীয়ার অহংকার হিসেবে পরিচিত ন্যায়নিষ্ঠ, সৎ ও যোগ্য প্রশাসক এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকার জন্য সুপরিচিত উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার অতিথিদের স্বাগত জানান এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মঠবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন কুমারসহ বিজিবি, সেনাবাহিনী, পুলিশ এবং আনসার ও ভিডিপি সদস্যরা।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ নির্বাচনী প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews