1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

১৫ জানুয়ারি( বৃহস্পতিবার) পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে অবস্থিত,২৩ নং কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়মুখী করার লক্ষ্যে আজ স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরা। কর্মসূচির আওতায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে পুষ্টিকর বিস্কুট সরবরাহ করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, নিয়মিত স্কুল ফিডিং কার্যক্রম চালু থাকায় শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত হচ্ছে এবং পাঠদানে মনোযোগ বাড়ছে।
অভিভাবকরা বলেন,এই ধরনের উদ্যোগ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিশুদের জন্য খুবই সহায়ক। এতে শিশুদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহ বাড়ছে এবং ঝরে পড়ার প্রবণতা কমছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, স্কুল ফিডিং প্রোগ্রাম অব্যাহত থাকলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নসহ শিশুদের পুষ্টি ও শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews