1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে চিরাপাড়া নদীতে অভিযান জোরদার: ১৫ হাজার মিটার জাল জব্দ; কাউখালীতে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও সঞ্চয় সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত; কচাঁনদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি, সংসদে বিষয়টি উত্থাপন করলেন এমপি রুহুল আমীন দুলাল; কাউখালীতে দরগাবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন; কাউখালীতে মেধাবী ছাত্রী শিক্ষাবৃত্তি পেলেন শ্রাবণী; ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত; মেধাবী প্রজন্মের হাতেই সোনার বাংলার নেতৃত্ব: মোহাম্মদ জাকির হোসেন; নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নববর্ষ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল; উৎসবমুখর পরিবেশে নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন; ঝিকরগাছায় নবাগত ইউএনও’র সাথে রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়;

তেঁতুলিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত;

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

হাফিজৃর রহমান হাবিব,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

সারাদেশের ন্যায় তেতুলিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শনিবার(১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো:d আল আমিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবীর,বীর মুক্তযোদ্ধা আবুল কালাম আজাদ,বীর মুক্তযোদ্ধা বশির আলম,বীর মুক্তযোদ্ধা আইয়ুব আলী, তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাকিল রহমান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তেঁতুলিয়ার হযরত আলী, ওবায়দুলসহ অন্যান্য ছাত্র সমন্বয়ক,উপজেলা সাবেক তাঁতি দলের সভাপতি তাইজুল ইসলাম তাজু,উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক রুমোন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক পায়েল, তেঁতুলিয়া প্রেসক্লাবের সদস্য আহসান হাবীব, জুলহাজ উদ্দিন সহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews