1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করলেন পুলিশ সুপার;

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সদের নিয়ে আয়োজিত এই মাস্টার প্যারেড পরিদর্শন করেন।
সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাধারণ জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। মানসম্মত চেকপোস্ট স্থাপন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার।
মাস্টার প্যারেড সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করা হয়।
প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews