1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী;

নওগাঁয় ডিবিসির প্রতিনিধি এ কে সাজুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ;

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে সাজুর উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় শহরের মুক্তির মোড়ে নওগাঁ সাংবাদিক ঐক্য জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদেকুল ইসলাম এবং সঞ্চালনা করেন মাহমুদুন নবী বেলাল। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক এম আর রকি, আব্বাস আলি, সাইফুল ওয়াদুদ,রানা সরদার, আব্দুর রাকিব,রুহুল আমিন, মেহেদী হাসান অন্তর, আসাদুজ্জামান নাদু, মাহাবুব আলম রানা প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক এ কে সাজুর উপর হামলা গণমাধ্যমের উপর নগ্ন আক্রমণ। হামলাকারী দলিল লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল এজহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে। উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক এ কে সাজুর উপর দলিল লেখক চক্রের সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তারা তার ক্যামেরা, মোবাইল ফোন এবং সাংবাদিক পরিচয়পত্র ছিনিয়ে নেয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews