বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
জেলা প্রতিনিধি:পটুয়াখালী।
পটুয়াখালী উপজেলার মরিচবুনিয়ায় আজ সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল ৭.৩০ মিঃ থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন।
ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।সকাল দশটার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন।
এদিকে নির্বাচনকে ঘিরে পুরো ইউনিয়নে উৎসবের আমেজ বিরাজ করছে। আশা করা হচ্ছে, দিনব্যাপী শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হবে