বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

লালমনিরহাট-০২ আসনে যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতিসহ ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান;

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫০ বার পঠিত



মোঃ নুরে আলম সিদ্দিকী
বিভাগীয় প্রতিনিধি, রংপুর।

লালমনিরহাট-০২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। যুব অধিকার পরিষদ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ মনতাজুল ইসলাম মনতাজসহ প্রায় ২০ জন নেতাকর্মী দলীয় পদত্যাগ করে ১১-দলীয় ঐক্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার ০৭ ফেব্রুয়ারী ২০২৬ কালীগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত ১১-দলীয় ঐক্যে নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
যোগদানকারী যুব অধিকার পরিষদ এর সাবেক সভাপতি জনাব মোঃ মনতাজুল ইসলাম মনতাজ বলেন, “গণ-অধিকার পরিষদের সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্ত ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলাম। তৃণমূলের মতামত উপেক্ষা, স্থানীয় নেতৃত্বের সাথে সমন্বয়হীনতা এবং জাতীয় রাজনৈতিক ইস্যুতে অস্পষ্ট অবস্থান আমাদের হতাশ করেছে। এসব কারণ বিবেচনায় আমরা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।”তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য আমাদেরকে আকৃষ্ট করেছে। আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করতে চাই।”
জনসভায় অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, “যারা আদর্শ ও নীতির ভিত্তিতে রাজনীতি করতে চান, তাদের জন্য জামায়াতের দরজা সবসময় খোলা। আমরা সবাইকে সঙ্গে নিয়ে লালমনিরহাট-০২ আসনে একটি ইতিবাচক রাজনৈতিক ধারা গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীরা আগামী নির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews