1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার;

পটুয়াখালী মরিচবুনিয়া সিনিয়র মাদ্রাসার নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন;

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী মরিচবুনিয়া ইসলামিয়া নেছারিয়া আলিম মাদরাসায় বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আট মাস পর একদল মামলাবাজ কর্তৃক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের আগস্ট মাসে মাদ্রাসাটিতে অধ্যক্ষসহ ৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ কমিটি এবং মহাপরিচালকের প্রতিনিধি উপস্থিতিতে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার আয়োজন করা হয়। বাছাই বোর্ড গঠন করে প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ সম্পন্ন হয়।
তবে সম্প্রতি কাজী নূরুজ্জামান ও শাহাবুদ্দিন হাসান মাতুব্বর গং একটি গোপন বৈঠক করে নিয়োগ নিয়ে অসত্য অভিযোগ তোলেন। এর জবাবে মাদ্রাসার অভিভাবক সদস্য এটিএম মোস্তফা রাশেদ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “হাসান গং টিওনো মহোদয় ও ইউএনও’র বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, আইনের পরিপন্থী ও ষড়যন্ত্রমূলক।”
সংবাদ সম্মেলনে বক্তারা আরও অভিযোগ করেন, মামলাবাজ শাহাবুদ্দিন হাসান মাতুব্বর দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অসংখ্য মামলা করে প্রতিষ্ঠানকে বিপর্যস্ত করেছেন। এ ছাড়া অতীতে বিভিন্ন রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যও তিনি নানা অনিয়মে জড়িত ছিলেন বলে দাবি করা হয়।
পাল্টা সংবাদ সম্মেলনে জানানো হয়, নিয়োগ নিয়ে যে অভিযোগ আনা হয়েছে তা ইতোমধ্যে প্রশাসনিক তদন্তে ভুয়া প্রমাণিত হয়েছে। এছাড়া পূর্বের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তদন্তে ভিত্তিহীন হিসেবে চিহ্নিত হয়েছে। বক্তারা বলেন, “হাসান গং এবং তার সহযোগীরা পেশাদার মামলাবাজ। তারা মিথ্যা মামলা দিয়ে মাদ্রাসাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।” এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews