1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কচাঁনদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি, সংসদে বিষয়টি উত্থাপন করলেন এমপি রুহুল আমীন দুলাল; কাউখালীতে দরগাবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন; কাউখালীতে মেধাবী ছাত্রী শিক্ষাবৃত্তি পেলেন শ্রাবণী; ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত; মেধাবী প্রজন্মের হাতেই সোনার বাংলার নেতৃত্ব: মোহাম্মদ জাকির হোসেন; নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নববর্ষ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল; উৎসবমুখর পরিবেশে নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন; ঝিকরগাছায় নবাগত ইউএনও’র সাথে রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়; রাণীনগর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত; আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, আত্মহত্যার সন্দেহ;

পিরোজপুরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক-১;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা কর্তৃক,গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা কদকতলা এলাকায় অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ ১জন মাদক কারবারি আটক করে।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মো: জিয়াউর রহমান এর তদারকিতে,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো:আরিফুল ইসলাম এর তত্তাবধানে এসআই(নি:)মোঃ আতিকুর রহমান বিশ্বাস এর নেতৃত্তে জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। গতকাল ৩০ডিসেম্বর(মঙ্গলবার) পিরোজপুর সদর থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে জানতে পারেন যে,পিরোজপুর জেলার সদর থানাধীন ২নং কদমতলা ইউনিয়নের,জুজখোলা পাঞ্জেখানা জামে মসজিদের সামনে রাস্তার উপর অবস্থান করিয়া,কথিত নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৮:৩০ ঘটিকার সময় আভিযানিক টিম ঘটনাস্থলে উপস্থিত হলে, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে টিমের সদস্যগণ মাদক কারবারি ১/মোঃ ইমাম হোসেন (২৮) পিতা-মোঃ বেদার কাজী, একপাই জুজখোলা,থানা- পিরোজপুর’কে আটকপূর্বক তাকে তল্লাশী করে তার পরিহিত জিন্স প্যান্টের পকেট হতে রক্ষিত মোট ৫০পিস, নিষিদ্ধ ট্যাবলেট ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজার মূল্য প্রায় ২০,০০০ টাকা। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে,পিরোজপুর সদর থানা,মাদক মামলা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন যে,মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমরা মাদকদ্রব্যসহ যেকোন অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews