1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার;

পিরোজপুরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্ম বিরতি;

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পঠিত


‎পিরোজপুর প্রতিনিধি :

‎সারা দেশের ন্যায় পিরোজপুরেও বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্ম বিরতি পালন করা হয়। রবিবার (৫ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে উক্ত কর্মবিরতি পালন করা হয়।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবিকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪ তম গ্রেডে আপগ্রেডেশনসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইপিআই,আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইন সহ সকল প্রকার কার্যক্রম ০১/১০/২৫ ইংরেজি তারিখ হতে বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হয়।
‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃসাগর শিকদার,সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন , সাংগঠনিক সম্পাদক শামীম হাসান খান , প্রচার সম্পাদক সালমা সুলতানা , কোষাধ্যক্ষজেসমিন আক্তার , সহ-সভাপতি বিনয় কৃষ্ণ পাল , মরিয়ম বেগম প্রমুখ।
‎এ সময় তারা বলেন,সারা দেশের ন্যায় পিরোজপুরেও আমরা এই কর্ম বিরতি পালন করছি। আমাদের মোট ছয়টা দাবি।বিগত দিনেও আমাদের বিভিন্ন রকমের আশ্বাস দেয়া হয়েছে কিন্তু তার প্রতিফলন ঘটেনি। এবার প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবিগুলো পূরণ করলেই আমরা আমাদের স্ব স্ব কর্মস্থলে ফিরে যাবো।
‎এস এম আবু জাফর
পিরোজপুর
০১৭৬২২৬৭৮১১

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews