1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ;

পিরোজপুরে বাস দূর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু সহ আহত-৩;

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

 প্রতিনিধি: মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর) 

পিরোজপুরের নাজিরপুর, রুহিতলা বুনিয়া নামক সড়কে ইমাদ পরিবহন বাস দূর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু সহ ৩জন গুরুতর আহতের খবর পাওয়া যায়।
অদ্য ১৭ ই ফেব্রুয়ারি(সোমবার) সকাল আনুমানিক ৭ঃ৫০ ঘটিকার সময়   পিরোজপুর- ঢাকা মহাসড়কের  জেলার  নাজিরপুরের রুহিতলাবুনিয়া কবিরাজ বাড়ী নামক স্থানে কালভার্টের উপরে থাকা একটি ভ্যানকে তিনজন যাত্রী সহ ইমাদ পরিবহন বাস ধাক্কা দিলে উক্ত দূর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান,সকালে ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে,উক্ত ভ্যান গাড়িকে পিছন থেকে ধাক্কা দিলে এতে ভ্যান গাড়িতে থাকা ৩ জন গুরুতর আহত হন। এ ছাড়াও সেখানে থাকা আরো ২ জন আহত হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই আশংকা জনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রেরন করলে,কর্তব্যরত চিকিৎসক মোঃ মশিউর রহমান ৩ জনকে,উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে প্রেরন করেন। পরবর্তীতে আহতের পরিবার সূত্রে জানা যায় খুলনা মেডিকেলে ঢোকার পূর্বেই পিতা-পুত্র দুজনের মৃত্যু ঘটে।
নিহতরা হলেন নাজিরপুর উপজেলার চালিতাবাড়ী গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা(৪৫),তার ছেলে ইয়াত মোল্লা(১৫),গুরুতর আহত ভ্যান চালক মইন শেখ(১৫)। 
এবিষয়ে নাজিরপুর থানার পুলিশ অফিসার ইনচার্জ(ওসি) মোঃমাহামুদ আল ফরিদ ভূইয়া বাস দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন,ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। ভিক্টিমের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews