1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার;

মঠবাড়ীয়ায় পিরোজপুর বিএনপি’র নবগঠিত জেলা আহবায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

মো: আইউব আলী হাওলাদার, বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া

পিরোজপুরের মঠবাড়ীয়ায় মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় পিরোজপুর জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সম্মানিত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দুপুর থেকে ভারী বর্ষণ শুরু হলেও বৃষ্টি উপেক্ষা করে মঠবাড়ীয়ার জনপ্রিয় নেতা, কর্মীবান্ধব ও ত্যাগী রাজনীতিক আলহাজ্ব রুহুল আমিন দুলালের অনুসারী হাজার হাজার নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত হন। বৃষ্টি চলমান থাকায় সংবর্ধনা অনুষ্ঠানটি শহীদ মিনারের পরিবর্তে কেন্দ্রীয় মসজিদের টিনসেড ঈদগাহ মাঠে স্থানান্তর করা হয়। ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং মাঠজুড়ে “আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান” ও “মঠবাড়ীয়ার নেতা আলহাজ্ব রুহুল আমিন”–এর পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে। বক্তারা আলহাজ্ব রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিও জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি মো: জসিম উদ্দিন ফরাজী।
প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র নবনির্বাচিত আহবায়ক মো: নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম কিসমত ও যুগ্ম আহবায়ক এলিজা জামান। এছাড়াও উপস্থিত ছিলেন মঠবাড়ীয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মো: শামীম মৃধা, পৌর বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিজানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি নজরুল ইসলাম খান বলেন,
> “সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী মাঠে সক্রিয় থাকতে হবে।”
উপজেলা আহবায়ক মো: শামীম মৃধা বলেন,
> “বিএনপি’র সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত। যিনি ধানের শীষ প্রতীক পাবেন, তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে।”
সমাপনী বক্তব্যে পৌর বিএনপি’র সভাপতি মো: জসিম উদ্দিন ফরাজী নবগঠিত পিরোজপুর জেলা কমিটিকে অভিনন্দন জানান এবং বলেন,
> “আগামী নির্বাচনের পূর্বে আলহাজ্ব রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews