শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বদলগাছীতে অবৈধ স’মিলের দৌরাত্ম্য, উজাড় হচ্ছে সবুজ; আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত,আলোচনা সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা ; নওগাঁয় নিখোঁজ শতবর্ষী বৃদ্ধার মরদেহ উদ্ধার,৩৬ ঘণ্টা পর মিলল সন্ধান; দেবিদ্বারে বিএনপির নবগঠিত কমিটিকে বরণ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া; নতুন সাজে যাত্রা শুরু করল পপুলার ডায়াগনস্টিক সেন্টার; কাউখালীতে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত; রায়গঞ্জে নতুন সুরের ডাক: বারবার কারা নির্যাতিত নেতা আবু শামা সরকারের নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন দেখছে চান্দাইকোনা; কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫; কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা; কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা;

ঐক্যের মাধ্যমে ধানের শীষের বিজয়ের আহ্বান শেখ রেজাউল ইসলামের;

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৯৮ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। গণসংযোগকালে তিনি বলেন, ধানের শীষের জয় মানেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। দীর্ঘদিন ধরে আত্রাই-রাণীনগরের মানুষ বঞ্চিত ছিল, সেই অধিকার ফিরিয়ে আনতেই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষ বরাবরই জাতীয়তাবাদী শক্তির পক্ষে রয়েছে। কোনো ভয়ভীতি বা ষড়যন্ত্রে জনগণের ভোটের জোয়ার থামানো যাবে না। ব্যালটের মাধ্যমেই সকল অন্যায়ের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং প্রতিটি ভোটকেন্দ্রে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।
সাধারণ ভোটারদের উদ্দেশ্যে শেখ মো. রেজাউল ইসলাম বলেন, উন্নয়নের সুষম বণ্টন ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধানের শীষে ভোট দিয়ে তাকে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews