1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

মধুপুরে ৪ টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত ;

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার;

টাঙ্গাইলের মধুপুরে ৪ টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
টাঙ্গাইলের মধুপুরে সুষ্ঠু-সুন্দর পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। টাঙ্গাইলের মধুপুরে এবছর মোট ১৩৪৫ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষা হলে উপস্থিত ছিল ১৩৩৮ জন। এর মধ্যে ছাত্র ৬৭২ জন,ছাত্রী ৬৬৬ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৭ জন। এর মধ্যে ছাত্র ৩ জন ছাত্রী ৪ জন এ নিয়ে মোট ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আহমাদ।
এবছর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে মোট ১৩৪৫ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ গ্রহন করে মোট ১৩৪৮ জন।
উপজেলার মোট ৪ টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার কেন্দ্র গুলো হল মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর সরকারি কলেজ, মধুপুর বহুমুখী মডেল টেকনিকেল ইনস্টিটিউট, মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল মাদরাসা।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন,মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, ও সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews