শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মাদারীপুর-০৩ আসনে জামানত হারালেন যারা; সংযমের বার্তায় পিরোজপুর-২ এ সোহেল মনজুর সুমনের জয়; পটুয়াখালী মরিচবুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন; নওগাঁয় ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার; নওগাঁর আত্রাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে; মাদারীপুরের তিনটি আসনে পৌঁছেছে ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম; কুটার খ্যাড়ে অগ্নিসংযোগ: তিনটি গরু পুড়ে মারা গেছে, গোয়ালঘরসহ দুইটি খ্যাড় ছাই; কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম; মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম; নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা; আত্রাইয়ে বিএনপির উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠিত ; নির্বাচন পর্যবেক্ষক কার্ড: অহংকার নয়, পেশাগত দায়িত্বের সীমারেখা-সম্পাদক, দৈনিক বাংলার আলো;; হিন্দুদের বাড়িতে হুমকির অভিযোগ — রুহুল আমিন দুলাল; লালমনিরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহর আটক, পরে ছেড়ে দেয় বিজিবি; নওগাঁতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; আত্রাইয়ে বিএনপির বিশাল নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত; শাপলা কলি মার্কার নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত; নওগাঁতে শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ইরি-বোরো রোপণে ব্যস্ত কৃষকরা; মোংলা, রামপাল বাগেরহাট -৩ আশোনে মাঠে ৫ প্রার্থী তবে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছে জামাত এবং বিএনপি; লালমনিরহাট-০২ আসনে যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতিসহ ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান;

মাদারীপুর-০৩ আসনে জামানত হারালেন যারা;

মুন্সী ফরহাদ হোসেন :মাদারীপুর জেলা ;

মাদারীপুর-০৩ সংসদীয় আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় র্নিবাচনের বিধি অনুযায়ী তিন প্রার্থী জামানত হারিয়েছেন।
শুক্রবার নির্বাচন সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, কালকিনি ও ডাসার উপজেলা ও জেলা সদরের ৫ টি ইউনিয়ন মিলিয়ে মোট ১৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই উপজেলা ও সদরের ৫টি ইউনিয়ন মিলিয়ে প্রদত্ত মোট ভোট প্রায় ২ লাখ ১ হাজার ২৩৭। বিধি মোতাবেক প্রদত্ত ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট না পেলে প্রার্থীর নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী দেখা যায়, বাংলাদেশ সুপ্রীম পার্টি(বি,এস,পি) প্রার্থী নিতাই চক্রবর্তী একতারা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫০৭ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল -বাসদ এর আমিনুল ইসলাম মই প্রতীকে মোট ৩৬৩ ভোট পেয়েছেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মো: আজিজুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে ১৩ হাজার ৫৮ ভোট পেয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, মোট কাস্টিং ভোটের তুলনায় তাদের প্রাপ্ত ভোট অনেক কম হওয়ায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়া নিশ্চিত।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার