1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

মোংলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিমকে সংবর্ধনা;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩১৭ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি ;

মোংলায় মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (ডেপুটি এ্যাটর্নী জেনারেল) গাজী মোনাওয়ার হোসাইন তামিমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ মিলনায়তনে মোংলা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোল্যা রহমাতুল্লাহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রসিকিটর (ডেপুটি এ্যাটর্নী জেনারেল) গাজী মোনাওয়ার হোসাইন তামিম তার পিতা শহীদ গাজী আবু বকার সিদ্দিকের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রয়াত গাজী আবু বকার সিদ্দিক ছিলেন, আপামর গণমানুষের নেতা।
তিনি তার সারাজীবন বাগেরহাটের মানুষের সেবা করে গেছেন। তার ধর্মীয় জ্ঞানের পথ ধরে শত শত মানুষ বাইয়্যত হয়েছেন। এ এলাকার মাটি ও মানুষের সাথে মিশে গিয়ে জীবনের শেষদিন পর্যন্ত দ্বীন ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। তার নীতি ও আদর্শ অনুসরণ করে আমরা আমাদের লক্ষে পৌঁছাতে সক্ষম হয়েছি। আজ আপনাদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আমি গর্ববোধ করছি।
তিনি সকলের কাছে দোয়া কামনা করে আরো বলেন, বর্তমান সরকারের অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো। এ জন্য সকলের মহাযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, গাজী আবু বকর সিদ্দিক ট্রাষ্ট এর সভাপতি জহির উদ্দিন বাবর, বাগেরহাট পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যাক্ষ আবু সাইদ খাঁন, বাগেরহাট জাতীয় নাগরিক কমিটির শেখ লাবিব আহমেদ, মোংলা জাতীয় নাগরিক কমিটির আবু হাসান, বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক আখতার হোসেন, সহ:সাধারণ সম্পাদক ইউনুস হোসেন, একে এম শাহাবুদ্দিন, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মেহদি হোসেন, ইব্রাহিম হোসেন ,জিহাদ হোসেন তন্ময়,খালিদ হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews