1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ;

মোংলায় বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা প্রদান;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি ;

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়।এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে অদম্য নারীদের সম্মান প্রদান উপলক্ষ্যে পরিষদ চত্বর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার জোবায়ের হোসেন, থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (তদন্ত) মানিক চন্দ্র গাইন প্রমুখ। বক্তারা বলেন,নারী-পুরুষ সমতা ও সহিংসতা মুক্ত সমাজ গঠন করতে হলে পরিবার এবং সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান তারা। শেষ শিক্ষা, চাকরিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন নারী জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি শারমিন আক্তার সুমী।
সম্মাননা প্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: লাবনী হালদার, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী: অনন্যা ইয়াসমিন, সফল জননী নারী: মোসা: রেবেকা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী: মুন্নি বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন নারী: বৃষ্টি বৈরাগী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews