1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

লাখো মুসল্লির অশ্রুসিক্ত মোনাজাতের মাধ্যমে শেষ হলো চরমোনাই’র মাহফিল;

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

মোঃ আঃ হান্নান, বরিশাল;

বরিশালের কীর্তণখোলো নদীর তীরে গড়ে ওঠা ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরীফ ও চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার ময়দানে অগ্রহায়ণ মাসের মাহফিল গত ২৭শে নভেম্বর শুরু হয় এবং আজ ৩০শে নভেম্বর বাদ ফজর মাহফিলের আখেরী বয়ান এবং আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ হয়৷
মাহফিলে দেশের সকল প্রান্ত থেকে মুসুল্লিরা সমবেত হন৷ আমীরুল মুজাহিদীন পীর সাহেব চরমোনাই দেশ- বিদেশের সকল মাজলুম জনতার জন্য দোয়া করেন৷
ফিলিস্তিন সহ বিভিন্ন দেশের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করেন৷
এছাড়াও মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামিক স্কলারগন গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন৷
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আমিত্ব ভাব ও তাকাব্বুরি পরিত্যাগ করতে হবে।

হিংসা-বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ঘোড়ার মুখে যেভাবে লাগাম থাকে সেভাবে রাগের মুখে লাগাম লাগাতে হবে। সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে কলব পরিশুদ্ধ করতে হবে। গিবতের মতো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালিমে নিয়মিত অংশ নিতে হবে।
ছহিহ শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে হবে।’
সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আখেরি মোনাজাতে অংশ নেওয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তি, ওলামায়ে কেরাম ও গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews