বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি ধানের শীষের নির্বাচনী সভা অনুষ্ঠিত ; সাপলেজা ইউনিয়নে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত; শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয়; নওগাঁ-৬ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ভোটের উত্তাপ; পটুয়াখালী কালেক্টরেট স্কুলে ’গণহারে শিক্ষার্থীদের ফেল’ ডিসি অফিসের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের অবস্থান কর্মসূচি; নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘ’নের অভি’যোগে বাউফলে ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদারকে নোটিশ ; কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উন্নত মিল্কিং মেশিন বিতরণ; কদমতলায় অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা: পিরোজপুরে ধানের শীষের গণজোয়ার; মঠবাড়ীয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ; আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ; মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ; মোংলায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ২য় দিনের কর্মবিরতি; কালকিনি–৩ আসনে চার প্রার্থীর দৌড়ঝাঁপ, ভোটের মাঠে জমে উঠেছে লড়াই; আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি; আত্রাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির দুই নেতা বহিষ্কার; পবিত্র শবে বরাতে করনীয় কি ; সিরাজগঞ্জ -৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা; ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মোংলায় তিনদিনের অবস্থান ও বিক্ষোভ; পারিবারিক কলহের জেরে স্ত্রীর নানাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে চকরিয়ার গণসংযোগে-সালাহউদ্দিন আহমদ

সাপলেজা ইউনিয়নে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত;

মোঃ আঃ কুদ্দুস খান
উপজেলা প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ৯ নং সাপলেজা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, দফাদার ও গ্রাম পুলিশগণ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ৯ নং সাপলেজা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রকল্প কর্মকর্তা, মঠবাড়ীয়া, পিরোজপুর মোঃ শফিকুল ইসলাম। তিনি সরকারি নির্বাচন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করে নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় প্রশাসক জানান, আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কেন্দ্রভিত্তিকভাবে গ্রাম পুলিশদের দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করার জন্য ইউপি সদস্য, দফাদার ও গ্রাম পুলিশদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত সকলেই শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার