বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উন্নত মিল্কিং মেশিন বিতরণ; কদমতলায় অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা: পিরোজপুরে ধানের শীষের গণজোয়ার; মঠবাড়ীয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ; আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ; মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ; মোংলায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ২য় দিনের কর্মবিরতি; কালকিনি–৩ আসনে চার প্রার্থীর দৌড়ঝাঁপ, ভোটের মাঠে জমে উঠেছে লড়াই; আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি; আত্রাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির দুই নেতা বহিষ্কার; পবিত্র শবে বরাতে করনীয় কি ; সিরাজগঞ্জ -৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা; ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মোংলায় তিনদিনের অবস্থান ও বিক্ষোভ; পারিবারিক কলহের জেরে স্ত্রীর নানাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে চকরিয়ার গণসংযোগে-সালাহউদ্দিন আহমদ ১২ই ফ্রেবরুয়ারি ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মাইক্রোবাস মাহিন্দ্র ইজিবাইক চালকদের সাথে মত বিনিময়; নওগাঁয় খেজুর গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা; সান্তাহার থেকে দুই কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার চুরির মালামাল; মোংলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু; ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত; নেছারাবাদে সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার;

পারিবারিক কলহের জেরে স্ত্রীর নানাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ;

পিরোজপুর প্রতিনিধি;

পারিবারিক কলহের জেরে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চর লখাকাঠী এলাকায় এক গৃহবধূর নানাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠী গ্রামের বাসিন্দা ওয়ারেছ হাওলাদারের ছেলে ফারদিন হাওলাদারের সঙ্গে তার স্ত্রী জেনীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ওই বিরোধ চরম আকার ধারণ করে। স্বামীর নির্যাতনের মুখে জেনী তার নানাবাড়ি চর লখাকাঠী এলাকায় আশ্রয় নেন।
জেনীর নানা আ. সালাম হাওলাদার অভিযোগ করে বলেন, “আমার নাতনি নির্যাতনের শিকার হয়ে আমার বাড়িতে আশ্রয় নেয়। এতে ক্ষুব্ধ হয়ে তার স্বামী ফারদিন হাওলাদার আমাদের বাড়িতে এসে গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে ঘরবাড়ি ভাঙচুর চালায়।”
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ফারদিন হাওলাদার বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় বাধা দিতে গেলে তিনি ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়িতে অবস্থানরত জেনীর বড় মামি গুরুতর আহত হন। আহত নারীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর জেনীর নানাবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তারা।
ঘটনার পর অভিযুক্ত ফারদিন হাওলাদার এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় জেনী বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ হোসেন বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে অভিযুক্ত ফারদিন হাওলাদারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার