শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা;

সিরাজগঞ্জ -৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা;

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০০ বার পঠিত



মো: সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী

সিরাজগঞ্জ -৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা সিরাজগঞ্জ -৫ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা ক্রমেই জমে উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) বেলকুচি উপজেলা আওতাধীন গাড়ামাসি এলাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী মতিয়ার রহমান কাস্তে মার্কার পক্ষে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালন করেন।
প্রচারণাকালে সিপিবি প্রার্থী মতিয়ার রহমান বলেন, স্বাধীনতার পর থেকে সিরাজগঞ্জ -৫ এলাকার মানুষের জন্য উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বিগত দিনে যারা এই এলাকার সংসদ সদস্য ছিলেন, তারা কেউই উন্নয়নের কোনো স্মৃতি রেখে যাননি। তিনি অভিযোগ করে বলেন, এই আসনে এখনো খেলাধুলার মাঠ নেই, এমনকি শিশুদের জন্য একটি পার্কও নেই।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে এই এলাকার বেশি ভ্যাট ও ট্যাক্স দিই, অথচ উন্নয়ন থেকে বঞ্চিত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি কাস্তে মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন, ইনশাআল্লাহ আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সিরাজগঞ্জ-৫ বেলকুচি চৌহালী এনায়েতপুর আসনের অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়ন করবো এবং এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করবো।
এ সময় গণসংযোগে সিপিবির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পেতে এবার বিকল্প রাজনৈতিক শক্তিকে সুযোগ দেওয়ার সময় এসেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews