মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পঞ্চগড়ের সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই ; জনতার বিপদে ছায়ার মতো পাশে থাকা পরীক্ষিত নেতা মো: রহিজ ব্যাপারি: ৮নং ওয়ার্ডবাসীর হৃদয়ের স্পন্দন; পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও; আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ৮ কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি; কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা;

কাউখালীতে নাগরিক উদ্যোগ এর আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা;

  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, পিরোজপুরের কাউখালীতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০২৫ উপলক্ষে, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেন বেসরকারি প্রতিষ্ঠান এনজিও নাগরিক উদ্যোগ।
২৫ জুন(মঙ্গলবার) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা সদরে অবস্থিত নাগরিক উদ্যোগ আরজে মেডিয়েশন সেন্টার নিজস্ব কার্যালয়ে, মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিিত্বে আলোচনা শুরু করা হয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (সাংবাদিক) মোঃপান্নু জমাদ্দার, মহিলা পরিষদের সহ-সভাপতি জাহানুর বেগম,(সাংবাদিক) মোঃ নুরুজ্জামান খোকন,ইউপি সদস্য মোঃ সাঈদ এবং নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার মোঃ মহসিন মিয়া,কমিউনিটি প্যারা লিগাল সুমা আক্তার, হোসনেয়ারা বেগম,জীবন কৃষ্ণ দাস ও কর্মসূচি সহকারী শংকর কর্মকার সহ আর জে এম এফ সদস্যবৃন্দ। আলোচনায় বক্তরা বলেন, সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে সদস্যদের দায়িত্বশীল ও প্রতি ইউনিয়নে ব্যানার ফেস্টুন এবং লিফলেট বিতরণ জরুরী। এছাড়াও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও সংগঠকদের সাথে মত বিনিময়ের মাধ্যমিক কার্যক্রম অবগত করা, বর্তমানে নারীর প্রতি হিংস্রতা ও নির্যাতন কমে আসছে বলে অনেকে বক্তব্যে আলোচনা করেন। সেই সাথে পুরুষ নির্যাতনের বিষয়টিও তুলে ধরেন। কাউখালীতে ইতিপূর্বে সংগঠনের উদ্যোগে সালিশি ও মীমাংসার বিষয়ে প্রশংসা করেন। পরিশেষে অফিস সংলগ্ন সদর রাস্তায় একটি মানববন্ধনের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews