শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

১০ম গ্রেড দাবিতে মোংলায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি;

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৪ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এসময় উক্ত প্রতিষ্ঠানের সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। এদিন কর্মবিরতি চলাকালে হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তারা অতি দ্রুত ১০ ম গ্রেডের অদেশ বাস্তবায়নে সরকারের কাছে অনুরোধ জানান। বক্তারা অভিযোগ করেন- করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন তারা। এ সময় বক্তারা বলেন, আজ আমরা এখানে আমাদের দীর্ঘদিনের দাবি- ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য এসেছি। টেকনোলোজিস্ট ছাড়া কোনো চিকিৎসা ঠিকঠাক হয়নি। যতদিন এই স্বাস্থ্যসেবা থাকবে ততদিন এই টেকনোলজিস্টদের ভূমিকা থাকবে। দীর্ঘদিন ধরে বৈষম্য থাকায় নিয়োগ প্রক্রিয়ায়ও একটি নেতিবাচক প্রভাব পড়েছে। আমাদের দাবি মানা না হলে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব।
বক্তারা আরো বলেন, আমরা একমাত্র সরকারি চাকুরিজীবী যারা পরিক্ষা নিরীক্ষা করে সরকারের প্রচুর রাজস্ব আদায়ে সহযোগিতা করে থাকি। তাই দ্রুততম সময়ে আমাদের ন্যায্য দাবী ১০ম গ্রেড বাস্তবায়নে সরকার আন্তরিক হবেন এটাই প্রত্যাশা করি। তাছাড়া আগামী ৪ ডিসেম্বর থেকে আমরা লাগাতার কর্মবিরতিতে যেতে বাধ্য হবো। এসময় মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব মো: তানভীর ইসলাম, তালুকদার ডেন্টাল এর দিদারুল আলম, ফার্মাসিস্ট শেখ ফরহাদুজ্জামান, তরিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews