সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়ীয়ায় জানাজা শেষে সংঘর্ষ, আহত ৫; মায়ের হাত ধরে হাঁটছিল কন্যাশিশু, পিছলে ড্রেনে পড়ে প্রাণ গেল ; অবৈধ পাচার রোধে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান,১লাখ ৩০ হাজার চিংড়ি রেণু উদ্ধার; তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত; দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল; যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১; আদালতের নির্দেশে দখলমুক্ত জমি ফিরে পেলেন মোস্তফা আকন; মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান; নিজের প্রচেষ্টায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে; বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত বিপর্যয় রোধ সম্ভব;
Title :

আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত, আত্ম-অনুসন্ধানমূক আলোচনা সভা;

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

“প্রযুক্তি ও সমতায়, কল্যাণে আস্থা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (৩ জানুয়ারি২০২৬) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও আত্ম-অনুসন্ধানমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রীয় শোকের কারণে পূর্বনির্ধারিত সময়ে দিবসটি পালন সম্ভব না হওয়ায় শোক পরবর্তী কর্মসূচি হিসেবে যথাযথ মর্যাদায় এ আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
প্রধান অতিথি বলেন, সমাজসেবা অধিদপ্তর অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির ব্যবহারে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা এখন সহজেই মানুষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। যোগ্য ব্যক্তিদের মধ্যে এসব সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন, সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হোসেনসহ অন্যান্যরা। বক্তারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষম বণ্টনের ওপর জোর দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews