শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বরিশাল জেলার ১৯ইউনিয়নে প্রশাসক নিয়োগ ; কবিতাঃ বাণী ছন্দ -২; বিশ্বকাপের আবহে ফুটবল উৎসব—প্রিমিয়ার সিমেন্টের প্রীতি ম্যাচে তারুণ্যের উচ্ছ্বাস; নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন; বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা; কবিতাঃ বাণী ছন্দ – ১ ; স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাউখালীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি; কাউখালীতে “ডাক দিয়ে যাই”এর উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ ও চারা বিতরণ; কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা,কনস্টেবলকে ছুরিকাঘাত,গ্রেপ্তার-১;

বরিশাল জেলার ১৯ইউনিয়নে প্রশাসক নিয়োগ ;

  • Update Time : শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

বরিশাল জেলার ১৯ইউনিয়নে প্রশাসক নিয়োগ ;

মোঃ আঃ হান্নান, বরিশাল;

নির্বাচিত চেয়ারম্যানদের মেয়াদ শেষ হয়ে যাওয়া বরিশালের বাকেরগঞ্জ, মুলাদী ও উজিরপুর উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
শুক্রবার স্থানীয় সরকার বরিশালের উপপরিচালক উপমা ফারিসা বিষয়টি নিশ্চিত করেন।এর আগে বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সবচেয়ে বেশি প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বাকেরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে। এসব ইউনিয়নের মধ্যে চারাদীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আনিছুর রহমান, দাড়িয়ালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ দাস, দুর্গাপাশায় অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা শেখ তৌহিদুর রহমান এবং ফরিদপুরে একাডেমিক সুপারভাইজার মো. এনামুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া কবাই ইউনিয়নে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, নলুয়ায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইলিয়াছ আহমেদ আকন, কলসকাঠীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ কে দায়িত্ব দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews