শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতাঃ বাণী ছন্দ -২; বিশ্বকাপের আবহে ফুটবল উৎসব—প্রিমিয়ার সিমেন্টের প্রীতি ম্যাচে তারুণ্যের উচ্ছ্বাস; নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন; বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা; কবিতাঃ বাণী ছন্দ – ১ ; স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাউখালীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি; কাউখালীতে “ডাক দিয়ে যাই”এর উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ ও চারা বিতরণ; কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা,কনস্টেবলকে ছুরিকাঘাত,গ্রেপ্তার-১; রাজাপুর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান মোঃ বনি আমিন ;

কবিতাঃ বাণী ছন্দ -২;

  • Update Time : শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

কবিতাঃ বাণী ছন্দ -২

কলমেঃ নূর মোহাম্মদ ;

স্বপ্ন দেখতে কে চায় না
এমন কি কেউ আছে ?
এই জগতে স্বপ্ন ছাড়া
কোন্ মানুষটা বাঁচে ?
চাঁদকে পাওয়ার স্বপ্ন দেখুন,
চেস্টা করুন পূরণ করতে ,
যদি না পান অন্তত হলেও
তারকাকে পারবেন ধরতে ।

(২)
পর্বত সরানোর সিদ্ধান্ত নিলে
অসম্ভব বলবে সবে ,
প্রথমে কিন্তু ছোট পাথরগুলো
সরায়ে শুরু করতে হবে ,
জীবনে আসে বড় অর্জন
ছোট ছোট পদক্ষেপে ,
সফলতা আসে কাজ করলে
ঠিকমত সময় মেপে মেপে ।

(৩)
ভেড়া দ্বারা পরিচালিত
সিংহের সেনাবাহিনী
তা দেখে আমি ভয় করি না ,
শুনতে চাই না সেই কাহিনী ।
সিংহ দ্বারা পরিচালিত
ভেড়ার সেনাবাহিনী
তা দেখে আমি ভয় পাই
শুনতে চাই সেই বীরত্বের কাহিনী ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews