বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা,কনস্টেবলকে ছুরিকাঘাত,গ্রেপ্তার-১; রাজাপুর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান মোঃ বনি আমিন ; সরকারি জায়গা থেকে গাছ কাটায় ৩০ হাজার টাকা জরিমানা; দেরিতে হলেও হৃদয়ের গভীরতা থেকে শুভ জন্মদিন মোঃ মাসুদ রানাকে; অসুস্থ না হয়েও অসুস্থতার কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে বেলকুচি মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ আল মামুনের বিরুদ্ধে; আওয়ামী লীগের রোষানলে থমকে থাকলেও, গত দেড় বছরে রাজাপুরে উন্নয়নের জোয়ার এনেছেন ইউপি সদস্য আব্দুল সালাম খান; বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়ায় বাজার করতে এসে অটোর ধাক্কায় রফিকুল ইসলামের মৃত্যু; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বিএনপি নেতা সাইদুর রহমান লিটলের সৌজন্য সাক্ষাৎ; সরকারি অনুদানের চেক গ্রহণ করলেন রেসডোর চেয়ারম্যান আবুল কালাম আজাদ;

দেরিতে হলেও হৃদয়ের গভীরতা থেকে শুভ জন্মদিন মোঃ মাসুদ রানাকে;

  • Update Time : বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

দেরিতে হলেও হৃদয়ের গভীরতা থেকে শুভ জন্মদিন মোঃ মাসুদ রানাকে;

কুমিল্লা জেলা প্রতিনিধি ;

কুমিল্লার দেবীদ্বারের সুপরিচিত সাংবাদিক, সাহসী কলমযোদ্ধা ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে অবিচল মোঃ মাসুদ রানাকে দেরিতে হলেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি বেলজিয়াম শাখার সভাপতি সাইদুর রহমান লিটন।

এক শুভেচ্ছা বার্তায় সাইদুর রহমান লিটন বলেন, কিছু মানুষের জন্মদিন শুধু ক্যালেন্ডারের একটি তারিখে সীমাবদ্ধ থাকে না। তাঁদের সততা, কর্মনিষ্ঠা ও মানুষের প্রতি দায়বদ্ধতা প্রতিদিনই তাঁদের নতুন করে পরিচিত করে। মাসুদ রানা তেমনই একজন প্রিয় ও স্নেহভাজন ছোট ভাই।

তিনি বলেন, সময়মতো জন্মদিনের বিষয়টি জানতে না পারায় শুভেচ্ছা জানাতে দেরি হয়েছে। তবে শুভেচ্ছায় বিলম্ব হলেও মাসুদের প্রতি ভালোবাসা, স্নেহ ও আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। আপনজনের জন্য হৃদয়ের শুভকামনা কোনো নির্দিষ্ট দিন কিংবা সময়ের অপেক্ষায় থাকে না।

সাইদুর রহমান লিটন আরও বলেন, ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে মাসুদ রানার আদর্শিক পথচলা শুরু। পরবর্তীতে যুবদল, ইউনিয়ন বিএনপি, দেবীদ্বার উপজেলা বিএনপি এবং কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি একজন পরীক্ষিত, পরিশ্রমী ও দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

রাজনীতির পাশাপাশি সাংবাদিকতাতেও মাসুদ রানা মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁর লেখনীতে দেবীদ্বারের সাধারণ মানুষের সুখ-দুঃখ, অধিকার, বঞ্চনা, স্বপ্ন ও সম্ভাবনার কথা উঠে আসে। ভবিষ্যতেও সত্য, ন্যায় ও মানুষের অধিকারের পক্ষে তাঁর কলম আরও সাহসী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শুভেচ্ছা বার্তায় সাইদুর রহমান লিটন মোঃ মাসুদ রানার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সম্মান, পারিবারিক সুখ-শান্তি ও জীবনের সর্বক্ষেত্রে সাফল্য কামনা করেন।

তিনি বলেন, “দেরিতে হলেও হৃদয়ের গভীরতা থেকে শুভ জন্মদিন, প্রিয় মাসুদ। তোমার জন্য রইল বড় ভাইয়ের অফুরন্ত স্নেহ, ভালোবাসা, দোয়া ও নিরন্তর শুভকামনা।”

— সাইদুর রহমান লিটন
সভাপতি, বিএনপি বেলজিয়াম
সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews