শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

ঈশ্বরদীতে বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি;

  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ বার পঠিত




ডেক্স রি‌পোর্টার

(২০ এপ্রিল রবিবার ) ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ১.৩০ মিনিট ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে ঈশ্বরদীর সর্বোচ্চ তাপমাত্রা।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষনাগার সূত্রে জানা যায়, ৭/৮ ধরে ঈশ্বরদীতে তীব্র ও মাঝারি তাপপ্রবাহ বয়ে চলেছে। ২১ এপ্রিল তাপমাত্রা ৪২ ডিগ্রি , ১৪ এপ্রিল ৩৯ ডিগ্রী, ১৫ এপ্রিল ৩৯ দশমিক ৫, ১৬ এপ্রিল ৩৯.৮, ১৭ এপ্রিল ৪০ দশমিক ৫, ১৮ এপ্রিল ৩৯ ও ১৯ এপ্রিল ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে, বৈশাখের শুরুতে টানা দাবদাহে ঈশ্বরদীর জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। প্রয়োজন ছাড়া কোন মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বিপদে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষজন ।
ঈশ্বরদী শহরের রেলগট এলাকার রিকশা চালক মুক্তার বলেন , পিচঢালা রাস্তায় রিকশা চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। সড়কের উত্তাপে চোখ মুখ জ্বলে যাচ্ছে। এরসঙ্গে যুক্ত হয়েছে ধূলাবালু। নিরূপায় হয়ে রাস্তায় বের হয়েছি। বাড়িতে ডাল-ভাতের ব্যবস্থা থাকলে, এই গরমে রিকশা চালাতাম না। ঈশ্বরদীতে বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ ৪২ ডিগ্রি,
স্টেশন রোডের ফকিরের বটতলা মোড়ের শরবত বিক্রেতা পান্না বলেন, ৭/৮ ধরে প্রচন্ড গরমের কারণে শরবত বিক্রি বেড়েছে। গরমে একটু স্বস্তি পেতে রিকশা চালক, অটোচালক ও পথচারীরা শরবত পান করছেন।
ঈশ্বরদী উপজেলার পদ্মার চরাঞ্চলের সাড়াঘাট গ্রামের গরু মহিষের বাথানের রাখাল নজু প্রাং বলেন, পদ্মার চরে গরমের তীব্রতা খুব বেশি। চারদিক শুধু বালু আর বালু। বালুর উষ্ণতায় এভাবে থাকা মুশকিল হয়ে গেছে। আমাদের বাথানের মহিষ তীব্র গরমের কারণে চরে ঘাস খেতে যেতে চায় না। তারা দীর্ঘসময় নদীতে থাকছে। তাদের নদী থেকে ওঠানো যাচ্ছে না।
ঈশ্বরদী উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ঈশ্বরদীতে গত কয়েক দিনের চেয়ে আজকে তীব্র তাপপ্রবাহ বিরাজমান। আগামী ২/৩ একদিনের মধ্যে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews