সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি; পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাসুদ হাওলাদারের বিশাল শোভাযাত্রা;

**কিছু কিছু প্রেম**

  • Update Time : বুধবার, ২১ অগাস্ট, ২০২৪
  • ২১৭ বার পঠিত

**কিছু কিছু প্রেম**

কিছু কিছু প্রেম আছে
যা বিরহে-ই আনন্দ,
কিছু কিছু ভালবাসা আছে
যা দুরে বসে, অনুভবে-ই আনন্দ।
তবে কি ভালবাসা আনন্দ নয়
বেদনার প্রতিধ্বনি।।

বুকের ভিতর চিনচিন বেদনায়
কল্পাকাশে উড়ে যাওয়া সীমানায়,
হাতে হাত রেখে ভেসে যাওয়া দিগন্তে,
মনের পরতে পরতে
বেদনার বিছানাতে,
নয়ন জলে ভেসে ভেসে
ভাসি আমি কষ্টের জগতে।।

নীল নীল ছায়াপথে
রংচটা আলোক ছ’টায়,
মনভাসে সীমাহীন সীমান্তে।
আহা কষ্ট গুলো বৃষ্টি হয়ে
নেমে আসে মর্তে,
আগুনের লেলিহান শিখাতে
জ্বলি আমি দিবা নিশিতে।।
……..নাসির মল্লিক………

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews