বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে আধুনিক রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান নূরে আলম; কবিতাঃ দমের মেশিন; কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের ১৮ মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন; CSR কার্যক্রমের আওতায় আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার লিটারেসি সেন্টার স্থাপন; স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড; কবিতাঃ ঈদের সেরা ঈদ; চান্দিনায় ঘরে ঢুকে পিটিয়ে গৃহকর্ত্রীকে হত্যা; কাউখালীতে নাগরিক উদ্যোগের আরজেএমএফ সদস্যদের সঙ্গে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত; কাউখালীতে ভাত খাওয়া নিয়ে কলহে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু; তেতুলিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন;

কবিতাঃ দমের মেশিন;

  • Update Time : বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

কবিতাঃ দমের মেশিন

কলমেঃ নূর মোহাম্মদ;

যত ইচ্ছে নিচ্ছি প্রশ্বাস ছেড়ে দিচ্ছি নিঃশ্বাস
সেই দম হরদম চললেও তার নেই কোনো বিশ্বাস ।
দমের মেশিন চলবে কদিন নেই গ্যারান্টি
দমের মেশিন থামবে যেদিন হয় না ওয়ারেন্টি ।
এই দম কি রকম আমার কাছে মনে হয় বাতাস
সেই দম হঠাৎ থেমে গেলে দমের মেশিন হয় লাশ ॥

আইসিও তে থাকাকালীন সেই দমের কি মূল্য
হয় না তা ফ্রি ফ্রি পাওয়া দমের তুল্য ।
ফ্রি সেই দম সারা জনম চলেরে হরদম
দমের মালিক দমের বাজেট আগেই করেছেন পাশ ॥

যায় না দেখা দমের পাখি যখন যায়রে উড়ে
যায়রে দেখা দেহ খাঁচা থাকে শুধু পড়ে ।
ভাবি হায়রে বুঝা দায়রে দম পাখি কই যায়রে
কোন্ বনে সে উড়ে গিয়ে একা করে বাস ॥

ধুক ধুক করে চলে যে দম হিসাব কে তার রাখে
যে রাখে তার হিসাব আমরা ভুলে গেছি তাকে ।
তার ইঙ্গিত তার হুকুমে সে দম ঠিক নিয়মে
এই দেহেতে এক নির্দিষ্ট সময় করে বাস ॥

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews