শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

পর্দার আড়ালে মাদক বিক্রি, ভাইরাল মোংলার ওয়াসিম;

  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২১৪ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

সম্প্রতি এক মাদক কারবারীকে নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছেন মোংলা পৌর শহরের ৭ নং ওয়ার্ড কলেজ মোড় এলাকার বাসিন্দা সাংবাদিক বি এম ওয়াসিম আরমান। এর আগেও তিনি কয়েকটি সামাজিক উন্নয়ন মুলক কাজ করে কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও এটি ছিল একটি ভিন্ন রকমের একটি মাদকবিরোধী প্রতিটি কনটেন্ট ।
কন্টেন্টে দেখা যায়, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পর্দার আড়ালে মাদক ব্যবসা করেছেন এক নারী তা আবার তিনি জোর গলায় বলছেন। তিনি বলছেন আমরা বস্তিতে থাকি না আবাসিক এলাকায় থাকি, আমি পর্দা করি আমি পর্দার সহিত মাদক বিক্রি করি। আমার কি করতে পারবেন কইরেন আমার নামে উল্টাপুল্টা কেন লিখছেন। মুহুর্তেই ঐ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা তা নেটিজেন এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনেককেই শেয়ার করা সহ মাদকবিরোধী বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়।
এ বিষয়ে সাংবাদিক বি এম ওয়াসিম আরমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদক শব্দটির সঙ্গে জড়িয়ে আছে নিরন্তর কান্নার সুর। যদি পরিবারে কেউ একজন মাদকে আসক্ত হয় সে পরিবারের অন্যরা খুবই মানসিক কষ্টের মধ্যে থাকে, চলতে থাকে অবিরাম কান্না। এ কষ্ট যে শুধু মানসিক তা-ও না, এর সঙ্গে যুক্ত হয় সামাজিকভাবে হেয় হওয়ার বেদনা এবং অর্থনৈতিক যাতনাও। এই যাতনাও দীর্ঘমেয়াদি।
আমাদের দেশে সবসময় যত রকমের অপরাধের ঘটনা ঘটছে তারই একটি বড় অংশ মাদকসংশ্লিষ্ট। মাদক সেবনের অর্থ সংগ্রহ করার জন্য নেশাসক্ত মানুষ যেকোনো কিছুই করতে পারে। এই আসক্তি বর্তমান সময়ের সব আসক্তির মধ্যে অন্যতম এবং অধিক ক্ষতিকর। মাদকের কুফল অত্যন্ত ভয়াবহ, এর ফলে শরীর ও মনের খুব ক্ষতি হয়, অর্থ ও সম্পর্কের ক্ষেত্রে। তিনি আরো বলেন, উন্নত দেশ ও উন্নত মানবজাতির জন্য মাদকমুক্ত সমাজই আমাদের সবার কাম্য। তাই আসুন, আমরা সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। মাদকের নেশা পরিহার করে সামাজিক অবক্ষয় ও নানাবিধ মরণব্যাধি থেকে দেশ ও জাতির আত্মরক্ষায় দেশের প্রতিটি মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠন একসঙ্গে মাদকের ভয়াবহতা ও কুফল বিষয়টি সমাজের সর্বত্র তুলে ধরতে পারি। তবেই আমরা পাব একটি মাদকমুক্ত সমাজ ও সুন্দর দেশ। উল্লেখ্য, গত ১৮ই জুন মংলার স্থানীয় সাংবাদিক রেজা মাসুদ তার ফেসবুক আইডিতে “কারো মোবাইল হারেল বা চুরি হলে রাজ্জাক সড়কের ইয়াবা ব্যাবসায়ী তৃষ্ণার বাড়ি খোঁজ নিবেন আশা করি পাবেন” পোষ্ট করেন। তার এ পোষ্টের কিছুদিন পরেই সাংবাদিক রেজা মাসুদ কে এক নারী মোবাইল ফোনে হুমকি দেয়। সেখানে ঐ নারীকে বলতে শোনা যায় ” আমি কোন বস্তি এলাকায় থাকিনা, আমি ভালো পরিবেশে বসবাস করি। আমি পর্দাসহকারে মাদক বিক্রি করি। মোংলা একটা মাদকের আস্তান। এরকম একটি কল রেকর্ড সাংবাদিক রেজা মাসুদ তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। তার পরেই ভাইরাল হয় নারীর বক্তব্যের অডিও ক্লিপ। এবং সেই অডিও ক্লিপ এর সূত্র ধরেই কনটেন্ট তৈরি করেন বিএম ওয়াসিম আরমান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews