রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম;

টি.আর বরাদ্দে দুর্নীতি: কাগজে কাজ শেষ, মাঠে রাস্তা নেই;

  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৬ বার পঠিত



নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া আশ্রয়ণ প্রকল্পে চলছে চরম ভোগান্তি। ২০২৩-২৪ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির আওতায় সাধারণ উন্নয়ন খাতে রাস্তা সংস্কারের জন্য প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কাগজে-কলমে দেখানো হলেও বাস্তবে আশ্রয়ণ প্রকল্পে প্রবেশের মতো কোনো সড়ক নেই বললেই চলে।
সরেজমিনে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পে যাওয়ার জন্য বাসিন্দাদের কাঁদা-জল নিচু জমির উপর ভরসা। বর্ষা মৌসুমে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। অথচ বরাদ্দকৃত অর্থ তুলে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে- এমনটি দেখানো হয়েছে অফিসিয়াল রেকর্ডে।
স্থানীয়রা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রকল্প সভাপতি আজামুদ্দীন প্রকল্প বাস্তবায়ন অফিসারকে ‘ম্যানেজ’ করে সরকারি বরাদ্দ হাতিয়ে নিয়েছেন।
আশ্রয়ণ প্রকল্পের একাধিক পরিবার বলেন—
“আমাদের আসলে কোনো রাস্তা নেই। হেঁটে চলাও কষ্টকর, বিশেষ করে বাচ্চা আর অসুস্থ মানুষ নিয়ে চলাফেরা অসম্ভব হয়ে পড়ে। রাস্তা ছাড়া আমরা যেন বন্দী হয়ে আছি।তারা আরো বলেন,আশ্রয়ণ প্রকল্পটি মেন রাস্তা থেকে একটু দূরে অন্যের জমির উপর দিয়ে আসতে হয়।জমির মালিক গণ মাঝে মধ্যে বাসের বেড়া দিয়ে ঘিরে দেয়।আমাদের রাস্তা একান্ত প্রয়োজন।
অভিযোগের বিষয়ে প্রকল্প সভাপতি আজামুদ্দীন জানান—রাস্তা সংস্কারের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু আমরা হাতে পাই মাত্র ৭৫ হাজার টাকা। সেই টাকায় কাজ করা হয়েছে।
অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুনিরুল ইসলাম বলেন—এটি আমার পূর্ববর্তী কর্মকর্তার আমলে হয়েছে। আমি বিষয়টি জানি না।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন—এটি আমার দায়িত্বকালীন সময়ে হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে বলে অভিযোগ এলাকাবাসীর। তারা প্রকৃত তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনা এবং প্রকল্পের জন্য একটি সুষ্ঠু রাস্তা নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews