1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শংকরপাশা ইউনিয়নবাসীকে মোঃ সুমন খানের শুভেচ্ছা; দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ; পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা; কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান; আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা, বসেছে মেলা; আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ; পবিত্র লাইলাতুলকদর কেন তালাশ করবো আমরা ; সাপলেজা ইউনিয়নে ছাদ ঢালাইয়ের সময় দুর্ঘটনা: নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু; আত্রাইয়ে ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা বহু প্রাণ, আহত ১; নওগাঁর আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ;

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মোংলায় বিক্ষোভ;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মোংলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মোংলা পৌর মার্কেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারো পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা। 
এসময় তারা বলেন, জুলাইয়ের গণহত্যার রক্তের দাগ না শুকাতেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। এজন্য সময় এসেছে ছাত্র-জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার।
হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, কর্মসূচির নামে যদি কেউ আওয়ামী লীগকে আবারো রাজনীতি করার সুযোগ করে দেয় তাহলে তাদের বিরুদ্ধেও ছাত্র-জনতা আন্দোলন গড়ে তুলবে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শুভ, সংগঠক মো: ইব্রাহীম শেখ, সংগঠক মো: তন্ময়, সদস্য শেখ জিহাদুল ইসলাম রিহাত, শেখ সাদী, শেখ রিহাত, যুবদল নেতা ওয়াসিম আরমান, মো. মহসীন, মো. মানিক, হুসাইন মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে আওয়ামী লীগ। ৬ ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘কঠোর’ হরতাল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews