মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অভিনন্দন; প্রশাসনের নাকের ডগায় মঠবাড়ীয়ার খাল-বিল ও নদী-নালা অবৈধ জালে অবরুদ্ধ, জলাবদ্ধতায় কৃষকের চরম ভোগান্তির অভিযোগ; প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধতার কারণে কুমিল্লায় এইচএসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য সময় বাড়ানো হলো ৩০ মিনিট; স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি, ৭০ বছর ধরে কাঁচা মোহনপুর-তালতলা সড়ক; মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা ; গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের উপদেষ্টা হলেন সাংবাদিক মোঃ মাসুদ রানা; কাউখালীতে বাল্যবিবাহ, যৌতুক,মাদক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগে তদন্তের নির্দেশ; কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন ৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন; কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

আত্রাইয়ে কুয়াশা ও হিমেল হাওয়ায় তীব্র শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ;

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

পৌষের শুরুতেই নওগাঁর আত্রাই উপজেলায় হঠাৎ করে বেড়েছে শীতের তীব্রতা। কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে সূর্যের দেখা মিলছে না বললেই চলে। এর ফলে স্বাভাবিক জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি, বিশেষ করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।
শনিবার (২০ ডিসেম্বর) থেকে আত্রাইসহ আশপাশের এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। দিনের বেলাতেও শীতের অনুভূতি থাকায় মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চাইছে না। সকালে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের কষ্টের সঙ্গে বের হতে দেখা গেছে।
ঘন কুয়াশার কারণে সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে বলে জানান স্থানীয়রা। বিশেষ করে গ্রামীণ সড়কগুলোতে দৃশ্যমানতা কম থাকায় চালকরা আতঙ্কের মধ্যে চলাচল করছেন।
এদিকে শীতের প্রকোপে সবচেয়ে বেশি কষ্টে আছেন দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালক ও কৃষিশ্রমিকরা। অনেকেই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কাজে যেতে পারছেন না। শীতের কারণে আয়ের পথ সংকুচিত হওয়ায় তাদের পরিবার নিয়ে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
স্থানীয়রা জানান, দ্রুত তাপমাত্রা স্বাভাবিক না হলে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। তাই অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews