1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল; আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর;

আত্রাইয়ে গ্রামীণফোনের টাকা ছিনতাই মামলা ও মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ;

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে গ্রামীণফোনের দুই কর্মচারীকে মাইক্রোবাসে উঠিয়ে চার লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গনেশ মহন্ত (৩৭) ও জি আর ১০৮ নং মামলার ওয়ারেন্ট ভুক্ত সাগর আলী (২৩) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ মৃধাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গনেশ মহন্তকে গ্রেফতার করে আত্রাই থানার তদন্ত কর্মকর্তা মো.কাওছার আলম। গ্রেফতার গনেশ মহন্ত নওগাঁ জেলার চকদেব নুনিয়াপাড়া মহল্লার গোপাল মহন্তের ছেলে। অপর দিকে পৃথক অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামি সাগর আলী (২৩) কে গতকাল আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে এস আই মোস্তাফিজুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার কৃত সাগর আলী আত্রাই উপজেলার বিহারিপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
রবিবার(১৬ নভেম্বর) দুপুরে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়। এ ব্যপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ মো.মনসুর রহমান বলেন,গ্রামীণফোনের দুই কর্মীকে সড়ক থেকে তুলে নিয়ে মাইক্রোবাসের ভেতর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ চার লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আত্রাই থানার তদন্ত কর্মকর্তা মো.কাওছার আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চকদেব নুনিয়াপাড়া এলাকা থেকে গনেশ মহন্তকে গ্রেফতার করা হয়। অপর দিকে ওয়ারেন্ট ভুক্ত আসামি সাগর আলী কে এস আই মোস্তাফিজুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে।
দুই জন আসামিকে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews