রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
৩০ আসনের ফলাফল স্থগিত ও পুনর্গণনার আবেদন জামায়াতের, শপথ স্থগিতেও আইনি উদ্যোগ; কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুর সুমনকে ফুলেল শুভেচ্ছা,শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি; মোহাম্মদ আনিসুর রহমান খোকন তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা; দীর্ঘ প্রতীক্ষার অবসান: নওগাঁর আত্রাই পেল এবার নিজস্ব এমপি; মাদারীপুর-০৩ আসনে জামানত হারালেন যারা; সংযমের বার্তায় পিরোজপুর-২ এ সোহেল মনজুর সুমনের জয়; পটুয়াখালী মরিচবুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন; নওগাঁয় ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার; নওগাঁর আত্রাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে; মাদারীপুরের তিনটি আসনে পৌঁছেছে ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম; কুটার খ্যাড়ে অগ্নিসংযোগ: তিনটি গরু পুড়ে মারা গেছে, গোয়ালঘরসহ দুইটি খ্যাড় ছাই; কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম; মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম; নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা; আত্রাইয়ে বিএনপির উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠিত ; নির্বাচন পর্যবেক্ষক কার্ড: অহংকার নয়, পেশাগত দায়িত্বের সীমারেখা-সম্পাদক, দৈনিক বাংলার আলো;; হিন্দুদের বাড়িতে হুমকির অভিযোগ — রুহুল আমিন দুলাল; লালমনিরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহর আটক, পরে ছেড়ে দেয় বিজিবি; নওগাঁতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; আত্রাইয়ে বিএনপির বিশাল নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত;

আত্রাইয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী  পালিত ;

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 
এ উপলক্ষে আত্রাই  উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার( ৩০ শে মে)সকালে মোল্লা আজাদ সরকারি মেমোরিয়াল কলেজ হল রুমে ডক্টরস এস্যোসিয়েশন (ড্যাব) এর সহায়তায় স্বেচ্ছায় রক্ত দান ফ্রী মেডিক্যাল ক্যাম্প কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই আয়োজনে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি  শেখ মো.রেজাউল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক মো.তছলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সাবেক যুগ্ম আহ্ববায়ক বিএনপি নেতা আব্দুল মান্নান সরদার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,মো.কামরুল হাসান সাগর, মুনিয়ার ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন, বিএনপি নেতা এস এম ফারুক বক্তত, বিএনপি নেতা সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম মৃধা, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম,যুগ্ম আহ্বায়ক মো.পারভেজ ইকবাল,মো.আশরাফুল ইসলাম লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো.শাকিল হোসেন সহ আরও অনেক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অকুতোভয় সৈনিক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ কৃষি, শিল্প ও অবকাঠামো খাতে অভূতপূর্ব উন্নয়ন লাভ করে। তিনি দেশকে একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন এবং সেই লক্ষ্যে নিরলস কাজ করে গেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফিরাত কামনায় উপজেলার আহসানগঞ্জ, ভোঁ-পাড়া ও পাঁচুপুর ইউনিয়নের গরীব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়  । উপজেলা বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার