
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি;
আজ ২৩ জুলাই ২০২৬ খ্রীঃ বৃহস্পতিবার কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ শেষে চাল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল খন্দকার, সমাজ সেবা অফিসার মোঃ নোমান হোসেন, আবেদা-মান্নান ফাউন্ডেশন এর সিইও উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুমসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যগণ।
উল্লেখ্য, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) পূর্বে ভিজিডি নামে পরিচিত ছিল। এই কর্মসূচির আওতায় দুঃস্থ, বিধবা ও অসচ্ছল নারীদের খাদ্য সহায়তার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে সুবিধাভোগীদের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়।