মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন; অসচ্ছল জেলেদের স্বাবলম্বী করতে বকনা বাছুর বিতরণ; হারানো ২২টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার; আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার; মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন ইমান হোসেন রিপন; মোংলায় অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক; বদলগাছিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ; অত্যাচারীরা হারায়, কিন্তু অত্যাচারের ইতিহাস থেকে যায়; তুষখালীর কাটাখাল শুঁটকি পল্লীতে বিরল প্রজাতির মাছ নিধন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ; মনিয়ারি ইউনিয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত; পঞ্চগড়ে ‘শিশুস্বর্গের’ শীত আনন্দ উৎসবে শিশুর হাতে বিশেষ উপহার; নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করলেন পুলিশ সুপার; নওগাঁর আত্রাইয়ে ৭নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত ; মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ; মাদারীপুর সদর উপজেলা ওলামা দলের কমিটি গঠন ও খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল; “তেতুলিয়ায় শীতার্ত মানুষের মুখে উষ্ণতার হাসি ছড়াল বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল” কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ কারবারি আটক; মোংলায় ট্রেনের নিচে চাপা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু; বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমতলা বাজারে দোয়া ও স্মরণ সভা; নওগাঁয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও খামারিদের পুরস্কার প্রদান;

আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ;

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই কর্মসূচির আওতায় ৫ হাজার কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ইউরিয়া ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। পর্যায়ক্রমে এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদারের সঞ্চালনায় সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের ক্ষেত্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বালাইনাশক বাবদ বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে। এছাড়াও শাকসবজি চাষের ক্ষেত্রেও বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানি, শাপলা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজাদ হোসেন মণ্ডল ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার