1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ও যান চলাচল বন্ধ; শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাই আগামীর লক্ষ্য: ঈদুল আযহার বার্তায় জিসান; ​আগামী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার তুঙ্গে রাইসুল ইসলাম (রইচ): ৪ নং ওয়ার্ডবাসীর আস্থার নতুন ঠিকানা; তেতুলিয়ায় মডেল থানা পুলিশ সদস্যের বসত বাড়িতে মটর সাইকেল দুঃসাহসিক চুরি ; মঠবাড়িয়ায় উন্নয়নের অগ্রযাত্রায় জনতার আস্থার প্রতীক রুবেল হাওলাদার; ঈদুল আযহা ও কুরবানীর তাৎপর্য; ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রমজীবী মানুষের জীবন: মো. দুলাল মিয়ার ঈদের শুভেচ্ছা; মঠবাড়িয়ার উন্নয়নে ‘ঐক্য, অধিকার ও মুক্তি’ নিয়ে পাশে থাকতে চান রুবেল হাওলাদার; সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মসজিদের ইমামরা; কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড জিয়ানগর, সড়কে উপড়ে পড়ল গাছপালা;

মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ও যান চলাচল বন্ধ;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৮ বার পঠিত

মোঃ জহিরুল ইসলাম ;

পিরোজপুরের মঠবাড়িয়ায় হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়ে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শুক্রবার বিকালের দিকে শুরু হওয়া প্রবল ঝড় ও বৃষ্টিতে বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ে। বেশ কয়েকটি স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় সড়কের ওপর তার ছড়িয়ে পড়ে। এতে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যে সড়কে বড় বড় গাছ ভেঙে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অনেক এলাকায় অন্ধকার নেমে আসে এবং মোবাইল নেটওয়ার্কেও বিঘ্ন ঘটে।
খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করেছেন। এছাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সড়ক থেকে গাছ সরানোর কাজ চলমান রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকার এবং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews