
মো: সোহরাওয়ার্দী হোসেন
স্টাফ রিপোর্টার :
আসন্ন মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তরুণ ও উদীয়মান শ্রমিক নেতা রুবেল হাওলাদার। ‘জনগণের আস্থার প্রতীক’ হিসেবে পরিচিত এই নেতাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
রুবেল হাওলাদার বর্তমানে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-পরিবহন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের অধিকার আদায়ে তার বলিষ্ঠ ভূমিকা এবং সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা তাকে স্থানীয় রাজনীতিতে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে মঠবাড়িয়ার মটরযান চালক শ্রমিক ইউনিটের নেতা হিসেবে তিনি শ্রমজীবী মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন।
তার রাজনৈতিক আদর্শ ও কর্মতৎপরতায় অনুপ্রাণিত হয়ে স্থানীয় নেতাকর্মীরা বলছেন, রুবেল হাওলাদার কেবল একজন শ্রমিক নেতাই নন, তিনি মঠবাড়িয়ার উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের এক নির্ভরযোগ্য ঠিকানা। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে মঠবাড়িয়া উপজেলাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলবেন বলে সাধারণ ভোটাররা প্রত্যাশা করছেন।
সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রুবেল হাওলাদার তার দলীয় সহকর্মী ও মঠবাড়িয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মঠবাড়িয়ার সকল স্তরের জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন এবং আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
তার নির্বাচনী প্রচারণায় ‘ঐক্য, অধিকার, মুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে শ্রমিক অধিকার পরিষদের নেতারা মাঠে সক্রিয় রয়েছেন। স্থানীয়রা মনে করছেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে রুবেল হাওলাদার এক শক্তিশালী ও পরিবর্তনের হাওয়া নিয়ে এসেছেন।