মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আগামীর জামালপুর গড়তে তরুণ তুর্কি আবিদ সৌরভ: মেহনতী মানুষের আস্থার প্রতীক; এনায়েতপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ সজীবকে দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা; কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অভিনন্দন; প্রশাসনের নাকের ডগায় মঠবাড়ীয়ার খাল-বিল ও নদী-নালা অবৈধ জালে অবরুদ্ধ, জলাবদ্ধতায় কৃষকের চরম ভোগান্তির অভিযোগ; প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধতার কারণে কুমিল্লায় এইচএসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য সময় বাড়ানো হলো ৩০ মিনিট; স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি, ৭০ বছর ধরে কাঁচা মোহনপুর-তালতলা সড়ক; মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা ; গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের উপদেষ্টা হলেন সাংবাদিক মোঃ মাসুদ রানা; কাউখালীতে বাল্যবিবাহ, যৌতুক,মাদক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগে তদন্তের নির্দেশ;

উপজেলা নির্বাচনে নওগাঁর রাণীনগরে নতুন মুখ;

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৫২ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

ষষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর দুই উপজেলায় (আত্রাই ও রানীনগর) বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ মে) রাত ১১টায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সঞ্চিতা বিশ্বাস ও রানীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার উম্মে তাবাসসুম অডিটোরিয়ামে পৃথকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
রানীনগর উপজেলায় নতুন মুখ কাপ-পিরিচ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ছেলে রাহিদ সরদার। তিনি ভোট পেয়েছেন ২৩ হাজার ৪৬৪। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৈ মাছ প্রতীকে আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ১৪ হাজার ৫৪৮ ভোট।
অপরদিকে, আত্রাই উপজেলায় কৈ মাছ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবাদুর রহমান প্রামানিক। তিনি ভোট পেয়েছেন ২১ হাজার ৪৭৬। তিনি চতুর্থ বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জোড়া ফুল প্রতীকে আজিজার রহমান পেয়েছেন ১৩ হাজার ৪৭৮ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থীসহ মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুই উপজেলার মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ১৫৭ জন। ভোটগ্রহণ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews