1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ;

কক্সবাজার সদরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার; দেশীয় অস্ত্র উদ্ধার;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি;

র‌্যাব-১৫ কক্সবাজার পর্যটন নগরীতে আগত দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধান করতে সার্বক্ষনিকভাবে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারী রেখে অভিযান পরিচালনা করে যাচ্ছে।

গত ১১ ডিসেম্বর ২০২৩ তারিখ র‌্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের দক্ষিণ মুহুরীপাড়া এলাকাস্থ কক্সবাজার সরকারী কলেজের পিছনে খালেদা মেম্বারের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ের পূর্ব দিকের ঝোপের ভিতরে একটি ডাকাত দল ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত চক্রটি র‌্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ চারিদিকে দৌড়ে পলায়নের চেষ্টাকালে চক্রের ০৮ ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ডাকাত চক্রের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা ০১টি রাম দা, ০১টি কাঠের হাতলযুক্ত চাকু, ০২টি টিপ ছুরি, ০২টি ছোট টচ্ লাইট, ০১টি স্ক্রু ড্রাইবার, ০২টি স্মাট ফোন, ০৬টি বাটন ফোন এবং নগদ ৭,৮৫০/- উদ্ধার করা হয়।

ডাকাতরা হলো:
(১) হুমায়ন কবির (২৩), পিতা-মৃত আব্দুলা, সাং-দক্ষিণ মুহুরী পাড়া, ঝিলংজা ইউনিয়ন, সদর মডেল থানা, কক্সবাজার।
(২) মোঃ জাহাঙ্গীর আলম (২৬), পিতা-নুর মোহাম্মদ, সাং-চেইন্দা, খন্দকার পাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার।
(৩) মোঃ নুরুল ইসলাম (২৬), পিতা-মৃত লোকমান হাকিম, সাং-দক্ষিণ মুহুরী পাড়া, ঝিলংজা ইউনিয়ন, সদর মডেল থানা, কক্সবাজার।
(৪) আলী হোসেন (২২), পিতা-নুরুল হক, সাং-চেইন্দা, মুড়ার কাচা, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার।
(৫) নাজির হোসেন @ নাজু (৩১), পিতা-আব্দুল শুক্কুর, সাং-চেইন্দা, লাহার পাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার।
(৬) ফজল করিম (২৮), পিতা-মৃত নুর আহম্মদ, সাং-চেইন্দা, লাহার পাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার।
(৭) মোঃ দেলোয়ার হোসেন (২১), পিতা-আলতাফ আহম্মদ, সাং-চেইন্দা, খন্দকার পাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার।
(৮) মোঃ আলম (৩৫), পিতা-মৃত হোসেন আহম্মদ প্রকাশ হোসেনজ্জামান, সাং-চেইন্দা ঘোনার পাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার।

চক্রটি পরস্পর পরস্পরের জ্ঞাতসারে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে একত্রে সমবেত হয়ে স্থানীয় জনসাধারণ ও পর্যটকদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ডাকাতি করে থাকে বলে স্বীকার করে। এইসব ডাকাতরা দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয়-ভীতি প্রদর্শন করে ডাকাতি ও ছিনতাইয়ের মত নানাবিধ অপরাধের সাথে জড়িত । রেকর্ড পত্র যাচাই করে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এসব মামলায় তারা একাধিকবার করে গ্রেফতারও হয়েছিল।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ডাকাত চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews