সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে মাতম: গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন, নবদম্পতি ও ছোট্ট হাফসার মর্মান্তিক বিদায়; দেবিদ্বার পৌরসভাকে আধুনিক ও পরিবর্তনের প্রত্যাশায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন; এনায়েতপুরে রাতে ঘুমন্ত প্রবাসীর বাড়িতে হামলা: ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, ঘরে অগ্নিসংযোগ; কাউখালীতে আল-খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির ফল প্রকাশ ও মেধাবৃত্তি প্রদান, ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষায় আস্থার প্রতীক; কবিতা : বাংলার শোভা; কদমতলীতে বয়োবৃদ্ধ মায়ের ফ্ল্যাটে হামলা, বিদ্যুৎ-পানি কেটে দিয়ে প্রাণনাশের হুমকি; রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়; নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতচুরি-ডাকাতি-মাদক-কিশোর গ্যাং-চাঁদাবাজ-বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান; ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে সাইদুর রহমান লিটল অভিনন্দন;

কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান;

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি :

‎পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার ২ নং কদমতলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম খান। মঙ্গলবার (১৭ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি কদমতলা ইউনিয়নের আপামর জনসাধারণ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদের এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। শুভেচ্ছা বার্তায় আব্দুল আলীম খান বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলনমেলা। এই ঈদ আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।”তিনি আরও বলেন, “জনকল্যাণ ও সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমি কদমতলা ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সাম্য ও ন্যায়ের ভিত্তিতে একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
‎​ তিনি আরও বলেন,কদমতলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন। একইসঙ্গে ঈদের এই খুশিতে যেন সমাজের দরিদ্র ও অসহায় মানুষগুলো বঞ্চিত না হয়, সেজন্য বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর বিশেষ আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews