বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

কবিতা : বাংলার শোভা;

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত

কবিতা : বাংলার শোভা

কলমে: নূর মোহাম্মদ;

কী সুন্দর বাংলাদেশ !
রূপ শোভার নেইকো শেষ ।
তাই সারাক্ষণ
ভরে দেয় মন
কী যে ভাল লাগে আহা বেশ বেশ !
রূপ শোভায় এই সেই প্রিয় বাংলাদেশ ।
সবুজ রংয়ের বাহারী ঢেউ
সারাদিন মাঠে আঁকে যেন কেউ ।
রোদের ঝিলিমিলি
গ্রামের নিরিবিলি
মনোমুগ্ধকর পরিবেশ !
নিয়েই আমাদের এই বাংলাদেশ ।
গাছে গাছে ফুল ফোটে আর হাসে ,
ঘ্রাণের যাদু ছুঁয়ে যায় বাতাসে ।
নদীর কল্লোলে
আনন্দ হিল্লোলে
পাখির কন্ঠে জাগে সুরের আবেশ !
আমাদের প্রিয় সেই বাংলাদেশ ।
রঙ্গিন মেঘের পাখনা মেলে
বৃষ্টিপরী উড়ে যায় বিকেলে ।
রিমঝিম ধারাতে
চায় সে হারাতে
হারাতে পারে না শুধু মেঘ কালো কেশ !
বদলায় রূপ তবু হয় না যে শেষ ।
এদেশ মমতায়
সবুজের ঘোমটায়
ষোড়শী হয়ে ধরে রূপসীর বেশ !
আমাদের প্রিয় সেই বাংলাদেশ ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews