শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

কবিতা: ভিজিটাল যুগ;

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

কবিতা: ভিজিটাল যুগ

কলমে: নূর মোহাম্মদ;

কী মজা বেশ !
ডিজিটাল বাংলাদেশ ।
মোবাইল আর কম্পিউটার
কী মজার আবিষ্কার !
এক মিনিটে ইন্টারনেটে
বিশ্বের খবর করি শেষ ।
এখন প্রতি মুহুর্ত
তথ্য ব্যবহারের প্রতি খুবই গুরুত্ব ।
কত না রিলাক্সে
ই-মেইল আর ফ্যাক্সে
খুব সহজে মানুষ খবর
পাঠায় দেশ বিদেশ ।
এখন ইলেক্ট্রনের যুগ ,
ডাক্তার নয় কম্পিউটার
দেখে রোগীর রোগ ।
কম্পিউটারের মনিটরে
পাতালের খবর করে ,
মানুষ এখন ঘরে বসে
দেখে চাঁদের দেশ ।
এখন উন্নত দেশ বটে ,
আকাশ পাতাল নাই ব্যবধান
খুবই যে নিকটে ।
হাতে হাতে মোবাইল
যোগাযোগ অনাবিল ,
চিঠিতে মানুষ এখন
করে না কথা পেশ ।
মানুষ ঠিক রোবটের মত
যন্ত্র যুগে যন্ত্র মানব
কাজ করে যায় কত ।
মানুষের কত আশা
মঙ্গলে গড়বে বাসা ,
সে আশার গবেষণা
মানুষের নাই শেষ ।
ডিজিটাল যুগের হাওয়া
করছে পূরণ চাওয়া পাওয়া ,
বধু এখন মেশিন দিয়ে
শুকায় মাথার কেশ ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews