রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

কাউখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় ভূমি কর্মকর্তার স্ত্রী গুরুতর আহত;

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত

মো: নুরুজ্জামান খোকন
কাউখালী(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মো. বশিরুজ্জামানের স্ত্রী তানিয়া আক্তার (৩৫) গুরুতর আহত হয়েছেন। তবে তার সঙ্গে থাকা চার বছর বয়সী পুত্রসন্তান অক্ষত রয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে কাউখালী থেকে পিরোজপুর যাওয়ার পথে চিরাপাড়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,চলন্ত অটোরিকশাটি কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষে না জড়িয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি রাস্তার ঢালে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় চালক আহত হলেও ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান।
স্থানীয় লোকজন আহত তানিয়া আক্তারকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মাথা,চোখ ও বুকে গুরুতর আঘাতের কথা উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. আনোয়ার হোসেন বলেন,“দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এএসআই মাসুদকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশার ব্যাটারি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে,স্থানীয় সচেতন মহলের দাবি,ব্যাটারিচালিত অটোরিকশার অনেক চালকের যথাযথ প্রশিক্ষণ,ড্রাইভিং লাইসেন্স ও রোড পারমিট না থাকা,অতিরিক্ত যাত্রী বহন এবং কিছু ক্ষেত্রে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর প্রবণতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা জননিরাপত্তার স্বার্থে এসব যানবাহনের ওপর কঠোর নজরদারি ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews