মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার;

কাউখালীতে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ;

  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন

ঢাকায় গাজীপুরে সন্ত্রাসী হামলার ভিডিও তথ্য সংগ্রহ করায়, সন্ত্রাসীরা দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে হত্যা এবং সারা দেশে সাংবাদিকদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পিরোজপুরের কাউখালীতে শনিবার সকাল ১১ঘটিকার সময় উপজেলা পরিষদের পশ্চিম গেটে উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,সাবেক সভাপতি তরিকুল ইসলাম পান্নু,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সহ-সভাপতি ওমর ফারুক, সাবেক দৈনিক সংগ্রামের প্রতিনিধি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কাউখালী শাখার সেক্রেটারী অধ্যাপক হুমায়ুন কবির,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী শাখার উপদেষ্টা নূরুল হুদা বাবু, সভাপতি মোঃ মেহেদী হাসান নয়ন,সহ-সভাপতি গাজী আনোয়ার হোসেন,জাসাস কাউখালী উপজেলা শাখার সিনিয়র সদস্য এ্যাডভোকেট কমল মুখার্জী প্রমুখ।
এ সময় বক্তারা সাংবাদিক তুহিনের হত্যার সাথে জড়িত আসামিদের আটক করায় যৌথ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, আসামীদের যেইভাবে ধ্রুত আটক করা হয়েছে ঠিক সেইভাবে তাদেরকে অতি ধ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও অনতিবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন এবং সাংবাদিকদের সংবাদ সংগ্রহ কালিন নিরাপত্তার জোরদাবী জানান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা লিটন কৃষ্ণ কর,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান খোকন,কোষাধ্যক্ষ এনামুল কিবরিয়া মেহেদী,ধর্ম বিষয়ক সম্পাদক ইমাম হোসেন,প্রচার সম্পাদক আল আমিন।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক সুজন আইচ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews