বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পঞ্চগড়ের সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই ; জনতার বিপদে ছায়ার মতো পাশে থাকা পরীক্ষিত নেতা মো: রহিজ ব্যাপারি: ৮নং ওয়ার্ডবাসীর হৃদয়ের স্পন্দন; পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও; আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ৮ কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি; কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা;

কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর;

পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ,খাদ্যের মান বজায় রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি বন্ধে পিরোজপুরের কাউখালী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে দুইটি মিষ্টির দোকানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে কাউখালী উপজেলার দক্ষিণ বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বাজারের বিভিন্ন খাদ্য বিক্রয় প্রতিষ্ঠান পরিদর্শন করে মূল্য তালিকা প্রদর্শন, খাদ্যের মান,স্বাস্থ্যবিধি এবং দোকানের পরিবেশ-পরিচ্ছন্নতা যাচাই করা হয়। অভিযানের সময় দেখা যায়,কয়েকটি মিষ্টির দোকানে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বনানী মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা এবং মা মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং রমজান মাসে ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত খাদ্য বিক্রি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সব দোকানে স্পষ্টভাবে মূল্য তালিকা টানিয়ে রাখার জন্যও বলা হয়। সোমবার কাউখালীতে সাপ্তাহিক বাজারের দিন হওয়ায় বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ছিল বেশি। তবে ভোক্তা অধিকারের মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে অনেক ব্যবসায়ী সাময়িকভাবে তাদের দোকান বন্ধ রাখেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা দেবাশীষ রায় ও কাউখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল আলম বখতিয়ার। এ সময় কাউখালী উপজেলা দক্ষিণ বাজার কমিটির সাধারণ সম্পাদক সোয়াইব সিদ্দিকী, কাউখালী থানার এসআই রাশেদসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews