বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা; বঞ্চনা পেরিয়ে উন্নয়নের পথে হারাটি ইউনিয়ন: নেতৃত্বে ছাদেকুল হকের আশার আলো; নিজেই ‘আক্রান্ত’ চৌদ্দগ্রামের কালিকাপুর স্বাস্থ্য কেন্দ্র: নেই ডাক্তার, সেবা বঞ্চিত ২৫ হাজার মানুষ; কবিতা: আমার দোষ থাকবেই ; পঞ্চগড়ের সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই ; জনতার বিপদে ছায়ার মতো পাশে থাকা পরীক্ষিত নেতা মো: রহিজ ব্যাপারি: ৮নং ওয়ার্ডবাসীর হৃদয়ের স্পন্দন; পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও; আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ৮ কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি; কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন;

কুমিল্লা ডিবির অভিযানে আন্তঃজেলার ৭ ডাকাত সর্দার গ্রেফতার, প্রত্যেকের বিরুদ্ধে ১৫–২০টি মামলা;

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলার সাত ডাকাত সর্দারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, ডাকাতি, চুরি ও ছিনতাইসহ ১৫ থেকে ২০টি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগরের কদমতলী এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কুমিল্লা ডিবি পুলিশের এসআই পবিত্র সরকার ও এসআই অর্ণব বড়ুয়ার নেতৃত্বাধীন একটি দল তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মৃত আছা মিয়ার ছেলে মো. ইসমাইল (৩৫), খুলনার দিঘলিয়া উপজেলার দেওড়া গ্রামের মৃত মনু সিকদারের ছেলে মো. কামাল সিকদার (৪০), লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে মো. নোমান (৪০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের আলতাফ আলীর ছেলে রাসেল আলী (৩৫), কুমিল্লার দাউদকান্দি উপজেলার ডলানগর গ্রামের মো. আলিল উল্লাহর ছেলে মো. রুবেল (৪২), নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সাখাওয়াত হোসেন (৩৮) এবং কুমিল্লা কোতোয়ালি এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. জুয়েল রানা (৩৫)।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে খুন, ধর্ষণ, ডাকাতি, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
এ বিষয়ে কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, “সম্প্রতি ডাকাতি করে পালানোর সময় লাকসাম থানার ওসি এবং পুলিশের দুটি গাড়িকে চাপা দিয়ে খাদে ফেলে দেয় ডাকাতরা। এরপর থেকেই তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।”
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং তাদের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews